দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
বুধবার থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের আনাগোনা বন্ধ করছে বাংলাদেশ: দৈনিক তাজা খবর। বাংলাদেশের কর্তৃপক্ষ আগামী বুধবার থেকে যে ‘কঠোর লকডাউনের’ পরিকল্পনার কথা জানাচ্ছে, তার অংশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন করা হচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানাচ্ছে, বাংলাদেশে তারা এক সপ্তাহের জন্য সকল যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইটের আনাগোনা নিষিদ্ধ করছে।
তবে আজ (সোমবার) ও আগামীকাল আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করবে। তবে অভ্যন্তরীণ রুটে কোন বিমান চলবে না।
প্রাথমিকভাবে ২০শে এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
বুধবার থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের আনাগোনা বন্ধ করছে বাংলাদেশ: দৈনিক তাজা খবর।