হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুঃ  দৈনিক তাজা খবর।

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুঃ  দৈনিক তাজা খবর।

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে আইয়ূষ (৬)নামে এক  শিশুর মৃত্যু হয়েছে।নিহত আইয়ূষ উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের জহরলাল কর্মকারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়,(২২ অক্টোবর) শুক্রবার সকাল ৬টার দিকে আইয়ূষ বাড়ীর পাশেই হাটতে বের হয়েছিল। লোকচক্ষুর আড়ালে বাড়ীর পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়।বাড়ীর লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে।পরে পুকুরে তার লাশ বাসতে দেখতে পায়।পরে বাড়ীর আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
 আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান  মুঠো ফোনে জানান,  ছেলেটির মৃত্যুর খবরে আমি অবগত আছি। এবং মৃত্যু নিশ্চিত করেছেন।
তথ্য সংগ্রহঃ মোহাম্মদ নায়েব হোসাইন।
হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুঃ  দৈনিক তাজা খবর।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *