আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধেঃ দৈনিক তাজা খবর। 

আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধেঃ দৈনিক তাজা খবর। 

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে।

তিনি বলেন, একটা রাজাকার ফ্যামিলির লোক এ পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে আমি কথা বলব। যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তা হলে এটা নিয়ে আমি শুরু করব। বৃহস্পতিবার রাতে সামাজিক গাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় একরামুল করিম চৌধুরী এসব কথা বলেন।

এদিন রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে ২৮ সেকেন্ড কথা বলেন ক্ষমতাসীন দলের এই এমপি। পরে অবশ্য তিনি ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন। তবে তার আগেই অবশ্য ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একরামুল করিম চৌধুরীর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করবে।

অন্যদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বৃহস্পতিবার রাত দেড়টায় মাইজদী শহরে মিছিল করেছেন সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা।

প্রসঙ্গত ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা টেন্ডারবাজি, অপরাজনীতি, মাদক, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতার সমালোচনা করে আলোচনার ঝড় তোলেন।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধেঃ দৈনিক তাজা খবর। 

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love