দৈনিক তাজা খবর, আরিফুল ইসলাম,
শুভেচ্ছা স্মারক পেলেন সন্দ্বীপের কৃতি সন্তান সাইফুল ইসলামঃ দৈনিক তাজা খবর।
বঙ্গোপসাগরের কূলঘেঁষে মেঘনার মোহনায় ছোট্ট একটি দ্বীপ নাম তার সন্দ্বীপ। সেই সন্দ্বীপের পশ্চিমে আজিমপুর ইউনিয়নের আফগানের বাড়ীর এক মুসলিম পরিবারে জন্ম জনাব মোঃ সাইফুল ইসলামের। এক ভাই দুবোনের মধ্যে তিনি সবার বড়। তিনি আজিমপুর উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৮ সালে এসএসসি, চট্টগ্রাম সরকারী বাণিজ্য কলেজ হতে ২০০০ সালে এইচএসসি এবং চট্টগ্রাম সরকারী সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ হতে স্নাতক (সম্মান) এবং সরকারী বাণিজ্য কলেজ হতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
তিনি ২০০৭ সালে ৩০তম আউটসাইড ক্যাডেট (সাব ইন্সপেক্টর) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রাম মেট্রেপিলিটন পুলিশে যোগদান করেন। তিনি ২০১১ সালে র্যাপিড একশন ব্যাটেলিয়ন যোগদান করে দুই বছর র্যাব হেডকোয়াটার্স এর দায়িত্ব পালণ করেন এবং পূনরায় ২০১৩ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন।এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বন্দর, বাকলিয়া ডবলমুড়িং এবং পাহাড়তলী থানায় তার উপর অর্পিত দায়িত্ব সম্মানের সহিত পালন করেন। তিনি ডবলমুড়িং থানায় ডিউটি করাকালীণ বেপাড়ীপাড়া মোড়ে দুষ্কিৃতিকারীর বুলেটের আঘাতে গুরুতর আঘাত প্রাপ্ত হন এবং আল্লার মেহেরবাণীতে তিনি সুস্থ্য হয়ে আবার কর্মে যোগদান করেন।
তিনি ২০১৪ সালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে যোগদান করেন এবং ফেনী জেলার ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার হেসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি সাব ইন্সপেক্টর পদ হতে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করে কুমিল্লা জেলার স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) এ যোগ দান করেন। তিনবছর সম্মানের সাথে দায়িত্ব পালন শেষে ২০২০ সালের আগস্ট মাসে তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে যোগদান করে অদ্যবদি সম্মানের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এবং তিনি ডিআইও-১ কুমিল্লা স্যারের নিকট থেকে ১লা জানুয়ারি ২০২১ তারিখে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট গ্রহন করেন । ব্যাক্তিত জীবনে তিনি বিবাহিত এবং দু সন্তানের জনক।



শুভেচ্ছা স্মারক পেলেন সন্দ্বীপের কৃতি সন্তান সাইফুল ইসলামঃ দৈনিক তাজা খবর।