দৈনিক তাজা খবর,: আরিফুল ইসলাম,
সন্দ্বীপে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভঃ দৈনিক তাজা খবর।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙ্গার প্রতিবাদে চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন এবং সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্তের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে নেতা কর্মিরা সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠ,কমপ্লেক্স প্রাঙ্গণে একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।প্রতিবাদ সমাবেশে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উক্ত প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন।তিনি বলেন বলেন জাতির পিতা বাঙালি জাতির আবেগ,অহংকার।
যারা বাঙালি জাতির অহংকার বঙ্গবন্ধুর ভাস্কর্য রাতের আধারে ভেঙ্গে ফেলেছে বঙ্গবন্ধুর দেশে তাদের ঠাই নাই।আমরা সরকার এবং প্রশাসনের কাছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জোর দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে কেউ জাতির পিতার সম্মানে আঘাত করার সাহস না পাই।
উক্ত প্রতিবাদ সমাবেশে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মিরা সহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
সন্দ্বীপে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভঃ দৈনিক তাজা খবর।