দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
চট্রগ্রাম দেওয়ানহাট ব্রিজের নিচে অজ্ঞাত বৃদ্ধের লাশ পাওয়া গেছেঃ দৈনিক তাজা খবর।
নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ব্রিজের নিচ থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০ টায় লাশটি উদ্ধার করা হয়। পরে লাশ আনজুমানে মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডবলমুরিং থানার এস আই মোস্তাফিজুর রহমান দৈনিক আজাদীকে জানান, ‘দেওয়ান ব্রিজের নিচের রেললাইনের উপর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। লোকটি ভবঘুরে ছিল। শরীর ছিল একেবারে কঙ্কালসার। স্বাভাবিক মৃত্যু হিসেবে চিহ্নিত হয়েছে। লাশ উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে নিয়ে লাশের একটি ডেথ সার্টিফিকেট নিয়ে দাফনের জন্য আনজুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছি।’
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
চট্রগ্রাম দেওয়ানহাট ব্রিজের নিচে অজ্ঞাত বৃদ্ধের লাশ পাওয়া গেছেঃ দৈনিক তাজা খবর।