হবু বরকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ; গ্রেফতার ২ঃ দৈনিক তাজা খবর

হবু বরকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ; গ্রেফতার ২

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

হবু বরকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ; গ্রেফতার ২ঃ দৈনিক তাজা খবর

সাভারের কাউন্দিয়া এলাকায় হবু স্বামীকে বেধে রেখে (১৮) এক নারীকে পালাক্রমে ধর্ষণের দায়ে ১১ মাস পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যানারী ফাঁড়ি অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ। এর আগে, গত ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় নান্নু হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে এঘটনায় একটি মামলা দায়ের হলে দীর্ঘ ১১ মাস পর গত রাতে গাজিপুরের চন্দ্রা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারা হলেন- মোঃ হোসেন (২৬) ও মুন্না (২৭)।

পুলিশ জানায়, গতবছরের ২৩ সেপ্টেম্বর রাতে কাউন্দিয়া এলাকায় হুবু স্বামীকে ওড়না দিয়ে বেঁধে রাতভর হোসেন ও মুন্না মিলে ধর্ষণ করে। পরে এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা হলে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার ও সাভার মডেল থানার তদন্ত ওসি সাইফুল ইসলামের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে দীর্ঘ ১১ মাস পর গাজিপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ট্যানারী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আসামিরা গত কয়েক মাসে বিভিন্ন স্থান পরিবর্তন করেছে। তাদের ধরাটা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো। গ্রেফতারা প্রথমিক ভাবে ঘটনার সত্যতা শিকার করেছে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

হবু বরকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ; গ্রেফতার ২ঃ দৈনিক তাজা খবর

তথ্যসূত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *