দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে রাউজানে খাবার বিতরণঃ দৈনিক তাজা খবর
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে রাউজানে খাবার বিতরণ অদ্য ১৮ই নভেম্বর রাউজান মুন্সিরঘাটা হতে ফকিরহাট এলাকায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ সুবিধা বঞ্চিত ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়।

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে তহিদুল ইসলাম রিয়াদ ও তানবিরুল ইসলাম এর সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগীতা প্রদান করেন রুবেল, জুয়েল, পলাশ, নীলয় সহ আরো অনেকে।

করোনার এই ক্রান্তিলগ্নকালে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে বিভিন্ন জেলায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানা যায়। বৈশ্বিক মহামারি করোনা’র ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আম জনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ! নিজের মানবতাবোধ ও মনুষ্যত্বকে জাগ্রত করে আত্মমানবতার সেবা দানে সেবা দৃঢ় ভাবে প্রতিঞ্জাবদ্ধ।
স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয় বলেনঃ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমার স্বপ্ন। আমি চাই সমাজকে নতুন কিছু উপহার দিতে। আমাদের দেশে স্বেচ্ছাসেবী সংগঠন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের তরুণরা স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসছে। তরুণরাই পারে সমাজকে বদলে দিতে।
স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিতৃপ্তি লাভের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘যখন মানুষের জন্য কিছু করতে পারি তখন তৃপ্তি পাই। বর্ষাকালে আমাদের দেশের অনেক স্থান বন্যায় প্লাবিত হয়। বন্যাকবলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তাছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায়। তন্মধ্যে, মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ, ছিন্নমূল শিশুদের শিক্ষাদান, বয়স্কদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন এবং শীত বস্ত্র বিতরণ উল্লেখযোগ্য।’
স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘কীভাবে মানুষের জন্য কাজ করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, স্কুলগামী নয় এমন শিশুদের স্কুলগামী করবো তার স্বপ্ন দেখি। খবরের কাগজ খুললেই চোখে পরে অনেক স্থানে বাল্যবিবাহ হচ্ছে। অনেক শিশু ও তরুণী ধর্ষণের শিকার হচ্ছে। এসব বন্ধের জন্য মানুষকে সচেতন করার স্বপ্ন দেখি। আমার বিশ্বাস সমাজের তরুণরা এগিয়ে আসলে এসব বন্ধ করা সম্ভব হবে। এভাবেই একদিন সফলতা আসবে এবং গড়ে উঠবে সুন্দর আগামী।’
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন