চুরি ছিনতাই হওয়া মোবাইল সবসময় উদ্ধার হয় না কেন? দৈনিক তাজা খবর।

চুরি ছিনতাই হওয়া মোবাইল সবসময় উদ্ধার হয় না কেন?

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

চুরি ছিনতাই হওয়া মোবাইল সবসময় উদ্ধার হয় না কেন? দৈনিক তাজা খবর।

চুরি, ছিনতাই কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে প্রতিদিনই মানুষ পুলিশের দ্বারস্থ হয়।

নিজের মোবাইল ফোন সেট ফিরে পেতে অনেকে থানায় সাধারণ ডায়েরি করেন।

তবে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করার সংখ্যা খুবই কম।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সহজেই সেটি উদ্ধার করা সম্ভব। তবে সবসময় উদ্ধার করা সম্ভব নাও হতে পারে।

পুলিশ কীভাবে উদ্ধার করে?

গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার এসআই মোঃ রাজীব হোসেন গত এক বছরে ১০০’র বেশি চুরি, ছিনতাই কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেট উদ্ধার করেছেন।

তার বর্ণনা অনুযায়ী, মোবাইল ফোন ফিরে পেতে ভুক্তভোগীরা যখন থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন, তখন সেখানে মোবাইল ফোনের নম্বর, কোন কোম্পানির সেট এবং সেটের আইএমইআই নম্বর উল্লেখ করতে হয়।

অবশ্য কেউ যদি আইএমইআই নম্বর উল্লেখ করতে না পারে তাতেও কোন সমস্যা নেই। ফোন নম্বর দিয়েও সেট উদ্ধার করা সম্ভব।

থানায় সাধারণ ডায়েরি দায়ের করার পর সেটি পাঠিয়ে দেয়া হয় জেলার এসপি অফিস কিংবা মহানগরের ক্ষেত্রে সেটি পাঠিয়ে দেয়া হয় পুলিশের ডিসি অফিসে।

সেখান থেকে বিষয়টি পাঠানো হয় পুলিশ সদরদপ্তরে। এরপর পুলিশ সদরদপ্তর থেকে সংশ্লিষ্ট মোবাইল ফোন কোম্পানির কাছে পাঠানো হয় বিস্তারিত তথ্য জানার জন্য।

মোবাইল কোম্পানি তথ্য দেবার পর সেটি পুলিশ সদরদপ্তর হয়ে আবার থানায় ফিরে আসে।

চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি দেশের কোন এলাকায় ব্যবহার করা হচ্ছে সেটি চিহ্নিত করার মাধ্যমে উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা বলছেন, পুরো প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ। সেজন্য অনেক সময় খুঁজে পেতে দেরি হয়।

“চুরি হওয়া একটি মোবাইল ফোন পাঁচ থেকে ছয়বার হাতবদল হয়। একটি জায়গায় গিয়ে স্থির হতে ১৫-২০ দিন সময় লেগে যায়।”

সর্বশেষ যে ব্যক্তির কাছে ফোনটি যায় তিনি হয়তো সরল বিশ্বাসে কারো কাছ থেকে ফোনটি কিনে থাকতে পারেন।

সে ব্যক্তি যখন ফোন ব্যবহার করা শুরু করে তখন পুলিশ তাকে খুঁজে বের করতে পারে।

“এটা খুঁজে বের করতে একটু বেগ পেতে হয়, একটু কষ্ট করতে হয়।”

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love