নিখোঁজে যুবদল নেতার বস্তাবন্দী লাশ মিলল তিন দিন পরঃ দৈনিক তাজা খবর

নিখোঁজে যুবদল নেতার বস্তাবন্দী লাশ মিলল তিন দিন পর

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর

নিখোঁজে যুবদল নেতার বস্তাবন্দী লাশ মিলল তিন দিন পর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘নিখোঁজ’ হওয়ার তিন দিন পর মো. জামশেদ (৩২) নামে যুবদলের এক নেতার বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জামশেদ উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে এবং হাসনাবাদ ওয়ার্ড যুবদলের যুগ্ম-সম্পাদক ছিলেন।

শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বশতনগর সমুদ্র উপকূল থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বশতনগর সাগর উপকূল থেকে আমরা একটি বস্তাবন্দী লাশ উদ্ধার করি। পরে জামশেদের ভাই মোহাম্মদ নাছির এটিকে তিনদিন আগে নিখোঁজ হওয়া তার ভাইয়ের লাশ বলে চিহ্নিত করেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *