অবৈধ অন্তঃসত্ত্বার সন্তানের দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দৈনিক তাজা খবর

অবৈধ অন্তঃসত্ত্বার সন্তানের দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করায় রাজশাহীর বাঘার এক নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু এখন ওই প্রেমিক আর তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় চরম বেকায়দায় পড়েন ওই নারী। বিষয়টি জানতে পেরে সন্তান প্রসব পর্যন্ত ওই নারীর চিকিৎসার ভার এবং ভূমিষ্ঠ হওয়ার পর তার সন্তানের লালন-পালনসহ সব ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা জানান, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় সাত মাস আগে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান।

এরপর ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী মুদি দোকানি বাদশা আলম শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে রাজি হননি। নিরুপায় হয়ে ঘটনার পাঁচ মাস পর গত ২৯ সেপ্টেম্বর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

তিনি আরও জানান, ‘ভুক্তভোগী নারীর বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে জানালে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।’ বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম জানান, প্রতিমন্ত্রী খবরটি জানার পর স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে ওই নারীর সন্তানের লালন-পালনের দায়িত্ব গ্রহণের বিষয়টি জানিয়েছেন।

ফেসবুকে খবর পড়তে দৈনিক তাজাখবর ক্লিক করুন

তথ্যসুত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love