জঙ্গলছলিমপুরে ইমাম-খতীবদের নেতৃত্বে ফ্রান্সবিরোধী ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত

ইমাম খতীবদের নেতৃত্বে ফ্রান্সবিরোধী ঐতিহাসিক সমাবেশঃ চট্রগ্রাম

জাতীয় ধর্ম বাংলাদেশ

দৈনিক তাজা খবর

জঙ্গলছলিমপুরে ইমাম-খতীবদের নেতৃত্বে ফ্রান্সবিরোধী ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত!

ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হজরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জঙ্গলছলিমপুরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সকল ঈমাম-খতীবের নেতৃত্বেে সর্বস্তরের   তাওহীদি জনতা

আজ (৬ নভেম্বর২০) বাদ জুমা এলাকার প্রায় প্রতিটি মসজিদ থেকে  বিক্ষোভ মিছিলটি নিজস্ব  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠ সংলগ্ন এলাকায়  এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঈমাম-খতীবদের সংগঠন ছিন্নমূল ওলামা পরিষদ।  এসময় এলাকার বিভিন্ন মসজিদের বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলে।

মিছিল-পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হজরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে।

একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০১৫ সালে এ পত্রিকাটি রাসূলকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল। এ নীতিহীন অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল যাতে বহু মানুষ নিহত হয়েছে।

শুধু মুসলমান নয় বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল ফ্রান্স। এবার শার্লি এবদোর সাথে সাথে ফরাসি সরকারের এই কাণ্ডজ্ঞানহীন আচরণ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।

ফ্রান্স বরাবরই বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দিয়ে আসছে। নিজেদের সভ্য হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপনের প্রয়াস চালিয়ে আসছে। কিন্তু ধর্মীয় বিশ্বাসের ওপর এমন ঘৃণ্য আঘাত কিভাবে তাদের দেশ ও জাতিকে সভ্য হিসেবে প্রতিষ্ঠিত করে তা বিবেক সম্পন্ন মানুষের বোধগম্য নয়। এগুলো কোনোভাবেই বাক স্বাধীনতা নয় বরং বাক স্বাধীনতার নামে চরম ধৃষ্টতা।

এসব ঘৃণ্য কাজের পেছনে সহিংসতাকে উসকে দেয়ার একটি অপপ্রয়াস থাকতে পারে বলে বিশ্ব বিবেক মনে করে। এগুলো কি শুধু অবমাননা, না কি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানাচ্ছি।

এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসঙ্ঘ, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি।

এসময় নেতৃবৃন্দ বিশেষভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের এমন ঘৃণ্য কাজের প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী হজরত মোহাম্মদকে (সা:) অবমাননা করলে আমরা চুপ থাকব, বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানেরই ঈমানের দাবি। আমরা অবিলম্বে ফরাসি পত্রিকা ও সরকারিভাবে প্রদর্শিত ব্যঙ্গাত্মক কার্টুন প্রত্যাহার ও কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ফেসবুকে খবর পড়তে দৈনিক তাজাখবর ক্লিক করুন

তথ্যসুত্রঃ ব্লগ 

Spread the love