আওয়ামী লীগ নেতার হামলা ছাত্রলীগ নেতার বাড়িতেঃ দৈনিক তাজা খবর

আওয়ামী লীগ নেতার হামলা ছাত্রলীগ নেতার বাড়িতে!

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ নেতার হামলা ছাত্রলীগ নেতার বাড়িতেঃ দৈনিক তাজা খবর

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এক ছাত্রলীগ নেতার বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা হামলায় চালিয়ে ভাঙচুর করেছে। এতে নারী ও শিশু আহত হয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার মা বাদী হয়ে মঙ্গলবার লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি শালিসকে কেন্দ্র করে মুদাফরগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার রাতে বাবুল মিয়া ও তার ভাই জসিমসহ ১৭/১৮ জন জাহিদের বাড়িতে হামলা চালায়। দা, ছেনি, লোহার রড নিয়ে হামলা চালিয়ে বশতঘরের জানালার গ্লাস, আলমিরা, সোফাসহ আসবাবপত্র তছনছ ও টিনের বেড়া, রান্নাঘর কুপিয়ে ভাংচুর করে। হামলায় জাহিদের মা মিনোয়ারা বেগম (৫০) ও তার ভাগ্নি সিফাত হোসেন (১৭ মাস) আহত হয়। এ ঘটনায় বাবুল ও জসিমসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে লাকসাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া জানান, এ ঘটনার সাথে আমি জড়িত নই। তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে।

মুদাফরগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম শাহীন জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

ঘটনাস্থল পরিদর্শন করে লাকসাম থানার এসআই আবু নাসের জানান, ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *