আগামীকাল থেকে সারাদেশে নজরুল সংগীত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা বিভিন্ন বিভাগীয় পর্যায়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন। এ প্রশিক্ষণ কার্যক্রমটি অনলাইনে সম্পন্ন হবে বলে জানা গেছে।
বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিবন্ধন করতে বলা হয়েছে। ৫ নভেম্বর প্রশিক্ষণের প্রথম পর্ব শুরু হবে সিলেট বিভাগের ৪ টি জেলা নিয়ে। এরপর ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ৫টি জেলা মাদারিপুর,ফরিদপুর,শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে ১০ ও ১১ নভেম্বর। রাজশাহী বিভাগের জেলাগুলো নিয়ে প্রশিক্ষণ চলবে ১১ ও ১২ নভেম্বর।
এরপর, ১৬ ও১৭ নভেম্বর বরিশাল বিভাগের জেলাগুলো নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। ২২ ও ২৩ নভেম্বর কুমিল্লা বিভাগের জেলাগুলো নিয়ে প্রশিক্ষণ পরিচালিত হবে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো নিয়ে এ কার্যক্রমটি পরিচালিত হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। রংপুর বিভাগের জেলাগুলো নিয়ে প্রশিক্ষণটি হবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর। আগামী ৭ ও ৮ ডিসেম্বর খুলনা বিভাগের জেলাগুলো নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। সর্বশেষ, ময়মনসিংহ বিভাগের জেলাগুলো নিয়ে এ কার্যক্রম পরিচালিত হবে ডিসেম্বরের ১৩ ও ১৪ তারিখে ।