ঢাকার কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু

ঢাকার কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকালে আনোয়ার হোসেন (২১) মারা যান।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, ওই আগুনে দগ্ধ আকতার হোসেনেরও (১৯) শারীরিক অবস্থাও ভালো নয়।

মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ার ভাঙ্গারি দোকানের কর্মচারী ছিলেন।শুক্রবারে রাতে ভাঙ্গারির এক দোকান থেকে আগুনের উৎপত্তি হয়েছিল। পরে কয়েকটি আসবাবপত্রের দোকান পুড়ে বস্তিতে আগুন লাগে।ওই আগুনে মোট ৮৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি জানান।

তথ্যসুত্রঃ বিডি-নিউজ/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *