আওয়ামী লীগ সরকারের পেছনে বিশেষ শক্তিতে বলীয়ান: ফখরুল

আওয়ামী লীগ সরকারের পেছনে বিএনপি বিশেষ শক্তিতে বলীয়ান

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর

রাজধানীতে রোববার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “এই আওয়ামী লীগের সরকার তারা গণতন্ত্রে বিশ্বাস করেই না। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা গণতন্ত্রের মুখোশ পড়ে একদলীয় শাসনব্যবস্থা…প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে।

“আমরা অনেক বলেছি, আমরা এই মানববন্ধন, মিছিল, হরতাল বহু কিছু করেছি।আমরা এখন পর্যন্ত এই সরকারের টনক নড়াতে পারিনি। কারণ তারা বিশেষ বিশেষ শক্তিতে বলীয়ান হয়ে আছে।”

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, “অনেক হয়েছে। এভাবে আর চলতে পারে না। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই- অবিলম্বে পদত্যাগ করুন, অবিলম্বে জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণের উত্তাল ঢেউ সৃষ্টি হবে, সেই ঢেউয়ে আপনারা সবাই ভেসে যাবেন।

“জনগনের উদ্দেশেও বলতে চাই, আপনারা আর নিশ্চুপ হয়ে থাকবেন না। যে অবস্থার সৃষ্টি হয়েছে আজকে যদি আমরা প্রতিবাদ না করি, রুখে না দাঁড়াই তাহলে ১৯৭১ সালের আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমরা যে ১৯৯০ সালে গণতন্ত্রের জন্যে লড়াই-সংগ্রাম করেছিলাম, যে গণতন্ত্রকে আমরা ছিনিয়ে নিয়ে এসেছিলাম, সেই গণতন্ত্রকে তারা আবার হরণ করেছে। সুতরাং আমাদের সবাইকে আজকে রুখে দাঁড়াতে হবে, অধিকারকে ফিরিয়ে আনতে হবে, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “ভিন্নমতকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা আজকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ, যারা ভিন্নমত পোষণ করে লেখালেখি করে, সোশাল মিডিয়াতে কোনো কথা বলে, তখনই তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।যে মামলাতে সাংবাদিক রুহুল আমিন গাজী সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মিথ্যা অপবাদ এবং সেই সঙ্গে আইনের একটা অপব্যাখ্যা দিয়ে তাকে গ্রেপ্তার করে বিনা জামিনে আটকে রাখা হয়েছে।

তথ্যসুত্রঃ বিডি-নিউজ/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *