সাবেক ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন

সাবেক ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের দৌহিত্র এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বড় মেয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় রাজশাহী মহানগরীর উপশহরে মেয়রের বাসভবনে পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ডা. আনিকা ফারিহা জামান অর্ণার স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া। মো. রেজভী আহমেদ ভূঁইয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ব্যবসায়ী আমির হোসেন ভূঁইয়া ও রাজিয়া বেগমের সন্তান।

এর আগে বুধবার রাতে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও রেজভী আহমেদ ভূঁইয়ার হলুদ সন্ধ্যার আয়োজন করা হয় ঘরোয়াভাবে। করোনা মহামারি কারণে ঘরোয়া পরিবেশে নিকট আত্মীয়-স্বজন নিয়েই বিয়ের সকল আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আড়ম্বরভাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে।

এদিকে করোনার কারণে ঘরোয়া পরিবেশে বিয়ে আয়োজন সম্পন্ন  হয়েছে। তবে ডা. অর্ণার গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেই আনন্দ ছড়িয়ে পড়েছে সবখানে।

বুধবার রাত থেকে গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি দিয়ে রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ডা. অর্ণা জামান ও রেজভী আহমেদ ভুঁইয়ার নতুনের জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছেন।

ডা. আনিকা ফারিহা জামান অর্ণার মা শাহীন আকতার রেনীও রাজশাহীর বিশিষ্ট সমাজ সেবী। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হলেও সমাজ সেবী হিসেবেই বেশী খ্যাতি অর্জন করেছেন।

 

তথ্যসুত্রঃ কালের কন্ঠ/ইন্টারনেট

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *