সৌদি যুবরাজের বিরুদ্ধে আমেরিকায় মামলা করলেন খাশোগির প্রেমিকা

আন্তর্জাতিক জাতীয় রাজনীতি

এবার আমেরিকায় মামল হল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে তার বিরুদ্ধে এই মামলা করেছেন নিহতের প্রেমিকা হাতিস চেঙ্গিস। খবর আল-জাজিরা ও ডেইলি সাবাহ’র।

অভিযোগে আরও বলা হয়েছে, খাসোগজি এবং হাতিস চেঙ্গিসের প্রতিষ্ঠা করা মানবাধিকার সংস্থার ক্ষয়ক্ষতি করেছেন মোহাম্মদ বিন সালমান।

২০১৮ সালে তুরস্কের ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে খুন করা হয় খাশোগিকে।

ওই হত্যাকাণ্ডের নির্দেশ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছিলেন – এমন অভিযোগ তোলা হলেও এমবিএস বরাবরই তা অস্বীকার করেছেন।

জামাল খাশোগি সৌদি যুবরাজ, সৌদি সরকার এবং মোহাম্মদ বিন সালমানের একজন সমালোচক। বেশ কিছুকাল ধরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। সেখানে নিয়মিত ওয়াশিংটন পোস্ট পত্রিকার জন্য লিখতেন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে দায়ের করা নাগরিক মামলায় তুরস্কের নাগরিক হাতিস চেঙ্গিস ব্যক্তিগত আঘাতের অভিযোগ তুলেছেন এবং খাশোগির মৃত্যুতে হওয়া আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন।

খাশোগির মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ফর দ্য অ্যারাব ওয়ার্ল্ড নাও (ডন) অভিযোগ তুলেছে যে তাদের কার্যক্রম ব্যাহত হয়েছে।

তথ্যসুত্রঃ বিপি/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *