দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
১০ম শ্রেণির ছাত্র সহকারী শিক্ষকের মাথায় আম গাছের ডাল দিয়ে মারাত্মকভাবে আঘাত করেছে,
চট্রগ্রাম উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র মো:ইউনুস (ডাক নাম মাসুদ) উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রবিউল ইসলাম স্যার রাত ৮:৩০ মিনিটের দিকে বাড়ি ফিরার পথে আম গাছের ডাল দিয়ে মাথায় মারাত্মকভাবে আঘাত করে জখম করে। এলাকাবাসী ও স্কুলের শিক্ষক রা মিলে ওনাকে নাজিরহাট মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য বলে,এতে স্কুলের শিক্ষক রা মিলি ওনাকে রাত ১১:৪০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করায়,ওনার যথাযথ চিকিৎসা শেষে রাত ৪:৩০ মিনিটের দিকে ওনাকে বাড়ি আনা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে স্কুলের পাশে পুকুর ঘাটে মোবাইল ব্যবহার করতে দেখলে স্যার ওকে (মাসুদ) মোবাইল ব্যবহার না করতে ও স্কুলের নিয়ম শৃঙ্খলা মানতে বলে।এতে ছেলে টা ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটায় বলে রবিউল স্যার জানান।
এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্কুলের শিক্ষক পরিষদের পক্ষ থেকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং এর সুষ্ঠু বিচার দাবি করা হচ্ছে।
১০ম শ্রেণির ছাত্র সহকারী শিক্ষকের মাথায় আম গাছের ডাল দিয়ে মারাত্মকভাবে আঘাত করেছে
তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ