দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবী আদায়ে চট্টগ্রামে বিভাগীয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতঃ দৈনিক তাজা খবর।

গতকাল সোমবার ৪ দফা দাবী আদায়ের আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ ও মিছিল নিয়ে বিভাগীয় কমিশনারের মাধ্যমে ৪টি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা ।
বিভাগীয় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন অধ্যক্ষ মোঃ নুরুল কবির, সভাপতিত্বে ছিলেন অধ্যক্ষ মোঃ নূরুল কবির আহ্বায়ক, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ইনস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ।
প্রধান বক্তা ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান খান আহ্বায়ক, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাফর আহমেদ সাদেক সহ-সভাপতি(চট্টগ্রাম অঞ্চল) কেনিক, আইডিইবি।
জনাব মোঃ মোবারক হোসেন সহ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেনিক আইডিইবি।
জনাব দেওয়ান মোঃ ইলিয়াস সাধারণ সম্পাদক, কেনিক, পিজিসিবি ডিপ্রকৌস।
জনাব মোঃ মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক, কেনিক, সওজ ডিপ্রকৌস।
জনাব মোঃ নেছার উদ্দিন সভাপতি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ।
জনাব মোঃ জসীম উদ্দিন সাধারণ সম্পাদক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ আলাউদ্দীন চৌধুরী সহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন সমূহের নেতৃবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুত নির্দেশনা ও আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স ৩ বছরে হ্রাস করার আত্মঘাতী উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০ এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা, ধারা-উপধারা সংশোধন, পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র-শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধানে ঘোষিত ৪ দফা দাবিতে আইডিইবি চট্টগ্রাম জেলা শাখা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর আমবাগানস্থ আইডিইবি চত্বরের সমাবেশ থেকে মিছিল করে টাইগারপাস -স্টেশন রোড-নিউমার্কেট-কোতোয়ালী মোড় হয়ে পরীর পাহাড়স্থ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে পৌঁছায় এবং
বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা, অর্থ, জনপ্রশাসন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।