ভারতের মাদ্রাসাগুলোতে হিন্দু ধর্মের বই পড়ানোর উদ্যোগ বিজেপি সরকারের

আন্তর্জাতিক বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ   

ভারতের মাদ্রাসাগুলোতে হিন্দু ধর্মের বই পড়ানোর উদ্যোগ বিজেপি সরকারেরঃ দৈনিক তাজা খবর।

ভারতের নতুন জাতীয় শিক্ষা নীতির আওতায় দেশটির শতাধিক মাদ্রাসায় গীতা, বেদ বা রামায়ণের মতো হিন্দু ধর্মগ্রন্থ পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা জানিয়েছে, ‘প্রাচীন ভারতীয় জ্ঞান ও পরম্পরা’ নামে নতুন একটি বিষয় চালু করে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর ছাত্রদের এগুলো পড়ানো হবে।

তবে দেশের শিক্ষাবিদরা অনেকেই এই পদক্ষেপে চিন্তিত, এমন কী মাদ্রাসার শিক্ষকরাও এর আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য যুক্তি দিচ্ছে, দেশের এই প্রাচীন ঐতিহ্যকে মাদ্রাসাগুলোতেও ছড়িয়ে দেওয়াতে কোনও ভুল নেই – বরং এতে সব ভারতীয়ই লাভবান হবেন।

ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বশাসিত সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং বা এনআইওএস, তারাই দেশের নতুন জাতীয় শিক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়ন করছে।

এনআইওএস সম্প্রতি ‘ভারতীয় জ্ঞান পরম্পরা’ নামে ১৫টি কোর্স বা শিক্ষাক্রম তৈরি করেছে – যার আওতায় বেদ, ইয়োগা, রামায়ণ, ভাগবত গীতা, সংস্কৃত ভাষা, পাণিণির গাণিতিক সূত্র ইত্যাদি নানা বিষয় রয়েছে।

সেই স্টাডি মেটেরিয়াল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে গিয়ে দেশের শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, “আমাদের বেদ-পুরাণ-উপনিষদ যে সংস্কৃতির শিক্ষা আমাদের দিয়েছে, তা অমূল্য।”

“এই সুফলকে আমরা মাদ্রাসাগুলোতে, এমন কী দেশের বাইরেও ভারতীয়দের কাছে ছড়িয়ে দিতে চাই। ফলে এনআইওএসের এই পদক্ষেপকে ছোট করে দেখার অবকাশ নেই।”

কিন্তু এই পদক্ষেপ মাদ্রাসাগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে কি না, তা নিয়ে শিক্ষাবিদরা অনেকেই রীতিমতো সন্দিহান।

দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক অমরিন্দর আনসারি যেমন বিবিসি বাংলাকে বলছিলেন, “প্রথমত মাদ্রাসাগুলো কিন্তু সংগঠিত শিক্ষা খাতের ভেতরে পড়ে না।”

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন 

ভারতের মাদ্রাসাগুলোতে হিন্দু ধর্মের বই পড়ানোর উদ্যোগ বিজেপি সরকারেরঃ দৈনিক তাজা খবর। 

তথ্যসুত্রঃ ইন্টারনেট

Spread the love