চট্টগ্রাম বায়েজিদ লিংক রোড় (বাইপাস) আজ থেকে বন্ধঃ দৈনিক তাজা খবর। 

চট্টগ্রাম বায়েজিদ লিংক রোড় (বাইপাস) আজ থেকে বন্ধ

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম বায়েজিদ লিংক রোড় (বাইপাস) আজ থেকে বন্ধঃ দৈনিক তাজা খবর। 

পাহাড় ধসের ঝুঁকিতে বন্ধ করে দেয়া হচ্ছে বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট পর্যন্ত চট্টগ্রামের প্রথম বাইপাস সড়ক। আজ মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে সড়কটি বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। চলতি বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণ বন্ধ রাখা হবে। বর্ষা মৌসুম শেষ হলে আগামী আগস্ট মাসের দিকে যান চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেয়া হবে। সড়কটি বন্ধ রাখতে সিডিএ ইতোমধ্যে ট্রাফিক বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছে।

বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট পর্যন্ত সিডিএ’র নির্মাণাধীন এই সড়কে ছোট-বড় মিলে ১৮টি পাহাড় রয়েছে। যেখানে পাঁচ থেকে ছয়টি পাহাড় ঝুঁকিপূর্ণ রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে প্রতিদিন হাজার হাজার যান চলাচল করছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বেশ কিছুদিন আগেই ঝুঁকিপূর্ণ সড়কের একপাশ বন্ধ করে দেয় সিডিএ।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

চট্টগ্রাম বায়েজিদ লিংক রোড় (বাইপাস) আজ থেকে বন্ধঃ দৈনিক তাজা খবর। 

তথ্য সংগ্রহ করেছেন/নুর মোহাম্মদ

তথ্যসূত্রঃ /ইন্টারনে

Spread the love