আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে ৩০নং ওয়ার্ড (পূর্ব মাদারবাড়ী) এলাকায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা আলোচনা ও জনমত গঠন।
এই প্রেক্ষাপটে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক কর্মী দিদারুল আলম জাবেদ।
দিদারুল আলম জাবেদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও যুক্ত রয়েছেন। এছাড়াও চট্টগ্রাম সকার সিটির ক্রীড়া সম্পাদক হিসেবে স্থানীয় ফুটবল উন্নয়নেও অবদান রেখে চলেছেন।
রাজনৈতিক অঙ্গনেও তার সম্পৃক্ততা রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চট্টগ্রাম মহানগরের সাবেক যুবদল নেতা হিসেবে সংগঠনের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। তৃণমূল পর্যায়ে তার সক্রিয়তা এবং সাংগঠনিক অভিজ্ঞতা তাকে স্থানীয় জনগণের কাছে একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয়দের মতে, ক্রীড়া সংগঠক হিসেবে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং এলাকাভিত্তিক উন্নয়ন ভাবনায় তার আগ্রহ—সব মিলিয়ে দিদারুল আলম জাবেদকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
৩০নং ওয়ার্ডের সচেতন মহল মনে করছেন, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে দিদারুল আলম জাবেদকে মনোনয়ন দেওয়া হলে তিনি এলাকার উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এ বিষয়ে দিদারুল আলম জাবেদের সমর্থকরা জানান, “আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি তরুণদের পথ দেখাবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন এবং সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবেন। জাবেদ ভাই সেই যোগ্যতা রাখেন বলেই আমরা তাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে চাই।”
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। এরই মধ্যে দিদারুল আলম জাবেদের নাম ৩০নং ওয়ার্ডে একটি শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়রা।