আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ২নং জালালাবাদ ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী নাসিমা আলম এলাকাবাসীর উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
তিনি নববর্ষকে নতুন আশা, সম্ভাবনা ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে উল্লেখ করেন।
নববর্ষের শুভেচ্ছা বার্তায় নাসিমা আলম বলেন, “নতুন বছর আমাদের জন্য নতুন স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়। অতীতের গ্লানি ও ব্যর্থতা ভুলে আমরা নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি।”
তিনি আরও বলেন, একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। জালালাবাদ ওয়ার্ডকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকায় রূপান্তরের লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনরত নাসিমা আলম নারীর ক্ষমতায়ন, তরুণদের উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ওয়ার্ডবাসীর যেকোনো সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে চাই।”
এছাড়া তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং একটি অংশগ্রহণমূলক ও সেবামুখী নেতৃত্ব গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
পরিশেষে, নববর্ষকে কেন্দ্র করে সকলকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।
নববর্ষে নতুন আশার বার্তা দিলেন জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম
Please Share This Post in Your Social Media