আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :
“বাসা-বাড়ি রাখি পরিষ্কার”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের কাপাশগোলা আংশিক, মুন্সীপুকুরপাড় এলাকার মুকবল সওদাগরের লেইন,
কাপাশগোলা সরকারি মহিলা স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ব্রাইট স্কুলসহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের দিকনির্দেশনায় পরিচালিত এই কার্যক্রমে নিয়মিতভাবে ঔষধ ছিটানো, ড্রেন পরিষ্কার এবং মশার লার্ভা ধ্বংসের কাজ চলছে।
চট্টগ্রাম ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনিসুজ্জামান সাইমনের বিশেষ তত্ত্বাবধানে পরিচালিত এ উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আধুনিক, গ্রিন ও ক্লিন ১৬নং চকবাজার ওয়ার্ড গড়ার প্রত্যয়ে তিনি ধারাবাহিকভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।
স্থানীয়দের কাছে তিনি একজন কর্মীবান্ধব, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত। মানবিকতা, ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে তিনি কাজ করে যাচ্ছেন বলে এলাকাবাসী মনে করছেন।
ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে এ কার্যক্রম সফল করতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি, কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত আনিসুজ্জামান সাইমনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৫৫১৮০৯০৪২
চকবাজারে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে জোরদার অভিযান: নেতৃত্বে আনিসুজ্জামান সাইমন
Please Share This Post in Your Social Media