আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :
জয়নগর আবাসিক কল্যাণ সমিতির সম্মানিত সহ-সভাপতি মরহুমা ফেরদৌসআরা নয়নের আত্মার মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর আবাসিক কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন চকবাজার সিটিজেন ফোরামের সভাপতি ও ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুজ্জামান সাইমন।
এসময় আরো বক্তব্য রাখেন জয়নগর আবাসিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, মোয়াজ্জেম হোসেন মিন্টু, মোঃ সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক আজম খান, মোঃ ইউনুছ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, সহ-অর্থ সম্পাদক কফিল উদ্দিন, চকবাজার ওয়ার্ড বিএনপির সদস্য সালাউদ্দিন মনসুর, সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, মোঃ পারভেজ ও আলি আজগর সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
বক্তারা মরহুমা ফেরদৌসআরা নয়নের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।