নব্বই দশকের সংগ্রামী পথচলার স্মৃতিচারণ: আনিসুজ্জামান সাইমনের আদর্শিক লড়াইয়ের গল্প

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক:

নব্বই দশকের উত্তাল সময়ের সংগ্রামী দিনগুলোর স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আনিসুজ্জামান সাইমন। তার ভাষায়, সেই সময়ের প্রতিটি মুহূর্ত ছিল আদর্শ, ত্যাগ ও মানুষের প্রতি দায়বদ্ধতার এক কঠিন পরীক্ষা।

নোমান, বদরুল আনোয়ার, মীর নাছির, ডা. শাহাদাত, নাজিমুর রহমান ও তৈমুরসহ সহযোদ্ধাদের সঙ্গে পথচলার স্মৃতি আজও তার হৃদয়ে গাঁথা। ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া এই দীর্ঘ সংগ্রামী যাত্রা শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং মানবতা, ত্যাগ, ভালোবাসা ও সহমর্মিতার এক উজ্জ্বল ইতিহাস হয়ে আছে।

তিনি জানান, আন্দোলন-সংগ্রামের সেই দিনগুলোতে বারবার কারা নির্যাতন, জেল-জুলুম ও নানা দমন-পীড়নের শিকার হতে হয়েছে। তবুও সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রশ্নে কখনো আপোষ করেননি তিনি। নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার মূল শক্তি এবং রাজনৈতিক দর্শনের ভিত্তি।

আনিসুজ্জামান সাইমন বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের কল্যাণের মাধ্যম। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাই আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, জিয়া আদর্শের প্রতি অটল বিশ্বাস, শ্রম ও ত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা এই পথচলা তাকে মানুষের প্রতি আরও দায়িত্বশীল করেছে। অতীতের সেই কঠিন দিনগুলোই তাকে শিখিয়েছে—মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি।

ভবিষ্যতেও তিনি মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নব্বই দশকের সংগ্রামী পথচলার স্মৃতিচারণ: আনিসুজ্জামান সাইমনের আদর্শিক লড়াইয়ের গল্প

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *