সংরক্ষিত নারী আসনে জান্নাতুল নাঈম চৌধুরী রিকুকে এমপি হিসেবে দেখতে চায় চট্টগ্রামের তৃণমূল

বাংলাদেশ
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের তৃণমূল নেতাকর্মীদের কাছে রাজপথের এক সাহসী ও পরীক্ষিত নাম জান্নাতুল নাঈম চৌধুরী রিকু।

দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম, সংগঠন গঠন ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি দক্ষিণ চট্টগ্রামে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। ফলে আগামী দিনে তাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চায় তৃণমূলের অনেক নেতাকর্মী ও সমর্থক।

রাজনীতির দীর্ঘ পথচলায় জান্নাতুল নাঈম চৌধুরী রিকু দক্ষিণ চট্টগ্রামের নারীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী অঞ্চলে দলীয় কার্যক্রম শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করছেন। তৃণমূল নেতাকর্মীদের মতে, রাজপথে আন্দোলন থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রম—সবক্ষেত্রেই তিনি সাহসিকতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

রাজনৈতিক জীবনে তাকে বহু হামলা, মামলা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। বাঁশখালীতে পুলিশের করা একটি মামলায় কারাবরণও করেন তিনি। তবে এসব প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং কারামুক্ত হয়ে আরও দৃঢ় মনোবল নিয়ে সাংগঠনিক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন।

এদিকে আধুনিক রাজনৈতিক চিন্তা ও নেতৃত্ব বিকাশে তিনি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ফলে তৃণমূলের অনেক নেতাকর্মীর মতে, তার মধ্যে রয়েছে মেধা, সাহস ও সাংগঠনিক দক্ষতার এক অনন্য সমন্বয়।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, “রাজপথে পরীক্ষিত, ত্যাগী ও শিক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি। জান্নাতুল নাঈম চৌধুরী রিকুর মতো নেত্রীকে যদি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি সংসদে চট্টগ্রামের নারীদের অধিকার ও উন্নয়নের বিষয়ে শক্তভাবে কথা বলতে পারবেন।”

তাদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এমন নেতৃত্বকে মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী হবে এবং রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। এজন্যই চট্টগ্রামের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু সংরক্ষিত নারী আসনে মনোনয়নের যোগ্য দাবিদার।

সংরক্ষিত নারী আসনে জান্নাতুল নাঈম চৌধুরী রিকুকে এমপি হিসেবে দেখতে চায় চট্টগ্রামের তৃণমূল

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *