আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম |
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) নগরের আগ্রাবাদস্থ খাজা হোটেল এন্ড রেসিপি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিটির সভাপতি লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মো. আলমগীর, সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী রাজু, সহ-সাধারণ সম্পাদক লায়ন হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন ও মো. জানে আলম, সাংগঠনিক সম্পাদক লায়ন ডা. মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মো. আব্দুল কাদের, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাকির হোসেন টিটু, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সাবা, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, সহ-সম্পাদক আমেনা বেগম ডলি এবং যুগ্ম সম্পাদকবৃন্দ মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জসিম উদ্দিন কোম্পানি, মো. আব্দুল মজিদ, মোহাম্মদ সেকান্দর ও নয়ন চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ, জাতি, মানবাধিকার কর্মী ও রাষ্ট্রের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে সুবিধাবঞ্চিত, এতিম ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। চলতি বছরও পবিত্র রমজানের ২০তম দিনে এ মানবিক কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পাশাপাশি আগামী ১৮ এপ্রিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ, জেলা, মহানগর ও থানা কমিটির নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।