চট্টগ্রামে বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ: জাপানের সহায়তায় চসিকের যুগান্তকারী উদ্যোগ

আন্তর্জাতিক জাতীয় বাংলাদেশ

অরিফুল ইসলাম চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাপানের সহায়তায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে নগরের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিচ্ছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, প্রস্তাবিত প্রকল্পে দৈনিক ১,০০০ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করে বার্ষিক ৩৩০ দিনে ১২.৬ মেগাওয়াট নেট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

প্রকল্প বাস্তবায়িত হলে ল্যান্ডফিলে যাওয়ার বর্জ্য ৭০–৯০% কমানো সম্ভব হবে, ফলে পরিবেশ দূষণ হ্রাস পাবে। সমীক্ষায় তিনটি ব্যবসায়িক মডেল বিশ্লেষণ করা হয়েছে—জি-টু-জি সহযোগিতা মডেল, প্রাইভেট সেক্টর বেনিফিট মডেল ও লিমিটেড সাপোর্ট মডেল। এর মধ্যে প্রথম দুটি মডেলে ১১% এর বেশি অভ্যন্তরীণ মুনাফার হার অর্জন সম্ভব।

মেয়র বলেন, “বর্জ্য শুধু বোঝা নয়, সম্পদ হিসেবে দেখা হবে। এটি কেবল বিদ্যুৎ নয়, টেকসই নগর ব্যবস্থাপনার অংশ, যা পরিচ্ছন্ন নগর ও নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করবে।”

সভায় জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা, জে এফ ই ইঞ্জিনিয়ারিং-এর কর্মকর্তারা এবং চসিকের প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জমি অধিগ্রহণ ও অবকাঠামো প্রস্তুতি দ্রুত সম্পন্ন হলে চট্টগ্রাম হবে দেশের প্রথম পূর্ণাঙ্গ ওয়েস্ট-টু-এনার্জি সফল নগর মডেল।

চট্টগ্রামে বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ: জাপানের সহায়তায় চসিকের যুগান্তকারী উদ্যোগ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *