ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন? আবেদন করতে যা লাগবে জানুন

অর্থনীতি জাতীয় বাংলাদেশ

তাজা খবর ডেস্ক:

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:১১ পিএম

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সামাজিক সুরক্ষা জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিতে এই নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ডের লক্ষ্য ও সুবিধা

এই কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো নিয়মিত নগদ সহায়তা পাবে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদ্যমান অনেক সামাজিক ভাতার তুলনায় ফ্যামিলি কার্ডের সহায়তার পরিমাণ বেশি হতে পারে। সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যবস্থাও চালু করা হবে।

আবেদন প্রক্রিয়া

জাতীয় পরিচয়পত্র (NID) ভিত্তিক কেন্দ্রীয় ডেটাবেসে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে ভুয়া তালিকা, অনিয়ম ও মধ্যস্বত্বভোগীর সুযোগ কমানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।

প্রথম ধাপে দেশের কয়েকটি এলাকায় পাইলট প্রকল্প চালু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

আবেদন করতে সম্ভাব্য যেসব কাগজপত্র লাগবে

✔ জাতীয় পরিচয়পত্র (NID)

✔ পাসপোর্ট সাইজের রঙিন ছবি

✔ সচল মোবাইল নম্বর

কোথায় আবেদন করবেন

পাইলট প্রকল্প শেষ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার জন্য অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতি চলছে।

প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে মাসিক নগদ সহায়তা অথবা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে।

মন্ত্রিসভা কমিটি গঠন

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রীকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন? আবেদন করতে যা লাগবে জানুন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *