নির্বাচনী বাটোয়ারা নিয়ে ‘নাটক’ বন্ধের আহ্বান মাহফুজের

জাতীয় বাংলাদেশ রাজনীতি
নিজস্ব প্রতিবেদক,প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

নির্বাচনী সমঝোতা মেনে নিয়ে পরবর্তীতে বিরোধিতার নাটক না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহফুজ লেখেন, “নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য—কত কম দামে তাদেরকে বিক্রি করে দেওয়া হলো!”

তিনি আরও অভিযোগ করেন, “জনগণের ন্যায্য লড়াই পিআর ক্যাম্পেইন ও মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে হাপুস করে দেওয়া হবে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।”

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় ৪৯ জন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে মাহফুজের এ বক্তব্য নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সমঝোতা ও বিরোধিতার রাজনীতি নিয়ে বিতর্ক নতুন করে উসকে দিতে পারে এই মন্তব্য।

নির্বাচনী বাটোয়ারা নিয়ে ‘নাটক’ বন্ধের আহ্বান মাহফুজের

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *