টানা দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল

জাতীয় বাংলাদেশ

ঢাকা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে টানা দুই দিন ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ থাকবে। ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল বন্ধ রাখা হবে। এ সময় ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এদিকে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার টানা তিন দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৫ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ ছুটি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার।

টানা দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *