সন্দ্বীপে মেধার উৎসব: ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি–২০২৫’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জাতীয় বাংলাদেশ

সন্দ্বীপ প্রতিনিধি:

সন্দ্বীপে কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ও শিক্ষার গুণগত মানোন্নয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) সকালে মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সংগঠক ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার হাফিজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুর চৌধুরী।

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী,

পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান,

এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—

মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,

আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান,

মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাস্টার আবদুর রহমান ভূঁইয়া রিপন,

মাস্টার হাফিজুর রহমান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আতিক মাহমুদ সমির,

উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শামসুদ্দিন,

সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সাবেক শিক্ষক মুহাম্মদ মাইন উদ্দিন,

কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিজাম উদ্দিন কাউসার,

মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ফুয়াদ,

এবং অভিভাবক মুহাম্মদ আকতার হোসাইনসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে সন্দ্বীপ একাডেমি জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

দ্বিতীয় পর্বে পুরস্কার হিসেবে নগদ অর্থ, সম্মাননা স্মারক, অভিনন্দনপত্র, বই, ক্যালেন্ডার–২০২৬ ও নাস্তা প্রদান করা হয়।

বক্তারা বলেন,

শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শুধু পুরস্কার নয়—এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি বিনিয়োগ। তারা কৃতী শিক্ষার্থীদের ভাল মানুষ হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

শিক্ষার মানোন্নয়নে চলমান ৭টি কর্মসূচি

শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

১️. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, ২০১৪ সাল থেকে)

২️. চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, ২০১৫ সাল থেকে)

৩️. হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, ২০১৬ সাল থেকে)

৪️. ক্যারিয়ার গাইডলাইন কর্মশালা ও সংবর্ধনা (মাধ্যমিক স্তর, ২০১৮ সাল থেকে)

৫️. কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়–৫ম শ্রেণি, ২০১৮ সাল থেকে)

৬️. ক্যারিয়ার গাইডলাইন কর্মশালা ও সংবর্ধনা (উচ্চ মাধ্যমিক স্তর, ২০২২ সাল থেকে)

৭️. অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান (২০২২ সাল থেকে চলমান)

সন্দ্বীপে মেধার উৎসব: ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি–২০২৫’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *