দৈনিক তাজা খবর, সীতাকুণ্ড ডেস্কঃ
মহান বিজয় দিবসে ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি।

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগ,
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা মোস্তফা করিম কাউসার, আরিফুল ইসলাম, এস এম সিরাজ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর, সাধারণ সম্পাদক ইমরান মল্লিক সহ আরও অনেকে।
মহান বিজয় দিবসে ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি।
তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ