সন্দ্বীপে স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতি, স্বামী আশাংকাজনক এবং সন্তান আহতঃ দৈনিক তাজা খবর। 

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

সন্দ্বীপে স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতি, স্বামী আশাংকাজনক এবং সন্তান আহতঃ দৈনিক তাজা খবর।  

চট্রগ্রাম জেলার সন্দ্বীপ থানায় খ্যাতিমান শিক্ষক আলহাজ্ব এ ওয়াই এম ছায়েদুল হক প্রকাশ আবু স্যারের মেয়ে সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের শিক্ষিকা মাইমুনা খানম নিপার বাড়িতে আজ ৫ই মার্চ ২০২৩ইং, রবিবার ভোর রাতে সন্ত্রাসী হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে,

জানা গেছে যে আজ ফজর নামাজের পূর্বে এই দুধর্ষ ডাকাতির ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে,

উক্ত ডাকাতি ও সন্ত্রাসী হামলার ঘটনার সময় ডাকাতের দলেরা মাইমুনা খানম নিপাকে সহ উনার স্বামী জনাব মুস্তাফিজুর রহমান আজিম ও কন্যা সন্তান নুহান কে গুরতর ভাবে আহত করেছে।

স্বামী আজিমের অবস্থা খুবই আশংকাজনক এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। শিক্ষিকা নিপার বাড়ি সন্দ্বীপ মগধরা ১নং ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদের সামান্য পশ্চিমে বাই রোডের দক্ষিণ পাশ্বে। শিক্ষিকা নিপার জ্যোষ্ঠ ভাই মোহাম্মদ রেজাউল করিম জানান ঘটনা উদঘাটনের জন্য মামলার প্রস্তুতি চলছে।

তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ

 আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন 

সন্দ্বীপে স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতি, স্বামী আশাংকাজনক এবং সন্তান আহতঃ দৈনিক তাজা খবর। 

তথ্যসুত্রঃ ফ্রীল্যান্স প্রতিনিধি। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *