দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
ভাসমান লাশ নয় ভাসমান জেটি চাই মানববন্ধনে সন্দ্বীপবাসিঃ দৈনিক তাজা খবর।

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুটে ভোগান্তি ও অনিরাপদ যাতায়াত ব্যবস্থার প্রতিবাদে জামা খুলে খালি গায়ে মানববন্ধন করেছে চট্টগ্রামের সন্দ্বীপবাসী গণ।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে গতকাল সোমবার ২৫শে এপ্রিল দুপুর ১২ টায় সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে সন্দ্বীপ নৌ রুটের দীর্ঘদিনের ভোগান্তি ও অনিরাপদের জন্য বক্তারা হুংকার দিয়ে বলেন ভোগান্তির প্রতিবাদে আজ নিজেদের জামা খুললেও সামনে এই ভোগান্তি তৈরী করা সিন্ডিকেটবাজদের জামাও খুলে ফেলা হবে বলে হুশিয়ারি করে মন্তব্য করেন।
এই মানববন্ধনটি সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব অ্যাডভোকেট রিদোয়ানুর বারীর ও সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, অনুষ্ঠিত এই মানব বন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন যাবত এই নৌ রুটে জেলা পরিষদ দৈনিক ইজারা নিচ্ছে ৯০ হাজার টাকা করে কিন্তু প্রতিদিন ইজারা নিতে কোন ভুল না করলেও এখনও পর্যন্ত সেবার মান উন্নয়নে্র জন্য তাদের কোন ভূমিকা নেই। আমরা এই রুটে যাতায়াত করে আসছি মধ্যযুগীয় কায়দায়। জামা কাপড় খুলে আমাদের আসা যাওয়া করতে হয় তাই আমরা এই ভোগান্তির প্রতিবাদও করছি জামা কাপড় খুলে।’
এই সিন্ডিকেটের সদস্যদের হুশিয়ার করে বক্তারা বলেন, ‘আজ আমরা জামা খুলে প্রতিবাদ করছি। সামনে প্রয়োজন হলে এই ভোগান্তির পেছনে যে অবৈধ সিন্ডিকেট জড়িত তাদের জামাও আমরা খুলে ফেলবো।’
এক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত এই রুটে নৌ যাতায়াতের ভোগান্তি দূর করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, ‘এখানে যথাযথ কর্তৃপক্ষের কাছে দায়িত্ব দিতে হবে। যারা দায়িত্ব নিতে চায় না শুধু টাকা কামাতে চায় তাদেরকে আমরা চাই না। প্রয়োজনে নৌবাহিনীর তত্ত্বাবধানেও এখানে ঘাট চলতে পারে। নিরাপদ ও পর্যাপ্ত আধুনিক নৌ যানের ব্যবস্থাও সরকারকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি জরুরি ভিত্তিতে রোগী আনা নেয়ার জন্য চালকসহ দুটো সী এম্বুলেন্স দিতে হবে।’
নৌরুটে নিরাপদ যাতায়াতের দাবীতে সাংবাদিক সারোয়ার সুমন ও সালেহ নোমান প্রতিবাদের দাবিতে বলেন যে ভাসমান লাশ নয় ভাসমান জেটি চাই।
সভায় বক্তব্য রাখেন সারোয়ার সুমন, সালেহ নোমান, সারোয়ার জামিল শামীম, রোমানা নাসরিন, সাইফুল ইসলাম লিংকন, কাজী জিয়া উদ্দিন, মোসাদ্দেক আহমেদ, বাবর উদ্দিন সাগর, আব্দুল কাদের মানিক, খাদেমুল ইসলাম, আবু রায়হান তানিন, ইমতিয়াজ কবির, মো. শরীফুল আলম সৌরভ প্রমুখ।
সন্দ্বীপ এসোসিয়েশন, সন্দ্বীপ লায়ন্স ক্লাব, সন্দ্বীপ ছাত্র ফোরাম চবি, স্বপ্নচূড়ার সদস্যরা সহ সন্দ্বীপের বিভিন্ন পেশার লোকজন এই মানববন্ধনে অংশ নেয়।
ভাসমান লাশ নয় ভাসমান জেটি চাই মানববন্ধনে সন্দ্বীপবাসিঃ দৈনিক তাজা খবর।
তথ্য সংগ্রহ করেনঃ আরিফুল ইসলাম