দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
তাকওয়া অর্জনে মাহে রমজানের গুরুত্ব ও আমাদের করণীয়: দৈনিক তাজা খবর।

আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে রমজানের গুরুত্ব ও আমল নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন উলামায়ে কেরামগণ।
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের মিডিয়া সম্পাদক জনাব শেখ আমীরুল ইসলাম গনমাধ্যমকে জানান তাকওয়া অর্জনে মাহে রমজানের গুরুত্ব ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা মারকাযুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত হয়।
আজ ২৩ মার্চ বুধবার বিকালে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা সদর থানা সভাপতি মুফতী আলী আহমাদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা ছিলেন আইম্মা পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেব।
প্রধান বক্তা বলেন রমজান কুরআন নাজিলের মাস খোদাভীতি ও তাকওয়া অর্জনের বিশেষ সময়, অসহায় দরিদ্রদের খেদমতে এগিয়ে আসার জন্য ধনীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিশেষভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তেল, চাল, ডাল, পিঁয়াজ, ছোলা, চিনি সহ সকল পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বিশেষ আহবান জানান।
উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন মুফতী জাকির হুসাইন, মাওলানা ওবায়দুল্লাহ, মুফতী আব্দুল্লাহ রাশেদ, মাওলানা ইখলাসুর রহমান, মুফতী আব্দুল্লাহ, মাওলানা ইকবাল হুসাইন, হাফেজ মাওলানা জাফর আহমাদ, মাওলানা গুফরান, মাষ্টার আজিজুর রহমান, মুফতী মামুনুর রশীদ সহ ওলামায়ে কেরাম।
তথ্যসুত্রঃ ইন্টারনেট