দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
বরমা ৪নং ওয়ার্ডের ইউপি নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ করেন আপেল মার্কার প্রার্থী জিয়াঃ দৈনিক তাজা খবর।
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা বরমা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের আপেল প্রতীক নিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে গত ৫ই জানুয়ারি ২০২২নির্বাচনে অংশগ্রহণ করেন জনাব মোঃ জিয়াউর রহমান তালুকদার। এবং উনার প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন জনাব মোঃ হারুনুর রশিদ।
উক্ত নির্বাচনে ভোটের ফলাফল কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন মেম্বার পদপ্রার্থী আপেল প্রতীকের জনাব জিয়াউর রহমান তালুকদার,
জনাব জিয়াউর রহমান তালুকদার আরো অভিযোগ করেন যে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার অবৈধভাবে ভোটের ফলাফল পরিবর্তন করেন এবং ফলাফল ঘোষণা না দিয়েই গোপনভাবে স্থান ত্যাগ করেন।
উক্ত নির্বাচনে মোরগ মার্কা মদ ৫৯৪ভোট এবং আপেল মার্কা ৫৩৭ ভোট পেয়েছেন বলে রিপোর্টে জানিয়েছে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার জনাব শাফায়াত হোসেন।
জনাব জিয়াউর রহমান তালুকদার দৈনিক তাজা খবর কে বলেন যে ভোট গণনা এবং ফলাফল শতভাগ কারচুপি হয়েছে এবং দায়িত্বরত প্রিজাইডিং অফিসারগণ অবৈধভাবে মোরগ মার্কা কে সহযোগিতা করেছেন এ ব্যাপারে সহকারী প্রিজাইডিং অফিসার জনাব শিহাব মাস্টারকে কে কল করলে তিনি উনার পরিচয় অস্বীকার করেন।
জনাব জিয়াউর রহমান তালুকদার পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন এ ব্যাপারে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত ভাবে জানিয়েছেন, তিনি আরো বলেন যদি ভোট পুনরায় গণনা করা না হয় তাহলে আমি আদালতে মামলা করব আমার মামলার ফাইলিং প্রস্তুতি চলতেছে এবং খুব দ্রুত মামলার ফাইলিং এর কাজ শেষ হবে বলে আশা করেন।

তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ
বরমা ৪নং ওয়ার্ডের ইউপি নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ করেন আপেল মার্কার প্রার্থী জিয়াঃ দৈনিক তাজা খবর।