দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
নটরডেম কলেজের ছাত্র ধামরাই বিলের পানিতে ডুবে মারা গেছেঃ দৈনিক তাজা খবর।
নটরডেম কলেজের এক ছাত্র আজ ধামরাই উপজেলার বড়গাঁও এলাকায় একটি বিলে ডুবে মারা গেছে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানার উদ্ধৃতি দিয়ে আমাদের সাভার প্রতিনিধি জানান, রাফি আহমেদ (১৯) সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা।
দমকল কর্মকর্তা জানান, রাফি তার চার বন্ধুসহ একটি বিলে গিয়ে সেখানে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে এবং এক ঘণ্টার প্রচেষ্টার পর লাশ উদ্ধার করে।
তাকে এনাম মিডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ