ভোলার কুঞ্জেরহাটে আল-আরফাহ্ ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগ বিতরণঃ দৈনিক তাজা খবর। 

ভোলার কুঞ্জেরহাটে আল-আরফাহ্ ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগ বিতরণ

অর্থনীতি জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, গাজী মোঃ তাহেরুল আলম, ভোলা।

ভোলার কুঞ্জেরহাটে আল-আরফাহ্ ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগ বিতরণঃ দৈনিক তাজা খবর। 

আল আরফাহ্ ব্যাংক লিমিটেড কুঞ্জেরহাট এজেন্ট শাখার উদ্যোগে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার(৭ জুন) কৃষি ও ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রমের প্রথমধাপে ব্যাংকের কুঞ্জেরহাট এজেন্ট শাখার ইনচার্জ আব্দুর রাজ্জাক ৫ জন গ্রাহকের হাতে ক্ষুদ্র বিনিয়োগের অর্থ তুলে দেন। এসময় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আল-আরফাহ্ ব্যাংকের কুঞ্জেরহাট আউটলেট’র ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,চলমান বিনিয়োগ প্রকল্পের আওতায় শুরুতে ৪০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ দেয়া হলেও এর পরিমাণ ও পরিধি আরো বাড়বে। তিনি বলেন, উপশহর কুঞ্জেরহাটে কোনো প্রাইভেট ব্যাংকের সাপ্তাহিক কিস্তিভিত্তিক এটাই প্রথম ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রম।

ভোলার কুঞ্জেরহাটে আল-আরফাহ্ ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগ বিতরণঃ দৈনিক তাজা খবর।

তথ্যসূত্রঃ /গাজী মোঃ তাহেরুল আলম, ভোলা।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

Spread the love