চসিক নির্বাচনে ভোট দিলেন সাবেক মেয়র আজম নাছিরঃ দৈনিক তাজা খবর। 

চসিক নির্বাচনে ভোট দিলেন সাবেক মেয়র আজম নাছির

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

চসিক নির্বাচনে ভোট দিলেন সাবেক মেয়র আজম নাছিরঃ দৈনিক তাজা খবর। 

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই নগরের কদম মোবারক এমআই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেন আ জ ম নাছির উদ্দীন।এ সময় আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানা যায়, নগরীর ৭৩৫টি ভোট কেন্দ্রের ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট হবে। এবার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। ভোট গ্রহণে প্রিজাইডিং কর্মকর্তা ৭৩৫ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ১৪৭০ জন, পোলিং ও কর্মকর্তা ২৯৪০ জন।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love