মুজিববর্ষ উপলক্ষে ৭০ হাজার পরিবার পেল স্বপ্নের ঠিকানাঃ দৈনিক তাজা খবর। 

মুজিববর্ষ উপলক্ষে ৭০ হাজার পরিবার পেল স্বপ্নের ঠিকানাঃ

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

মুজিববর্ষ উপলক্ষে ৭০ হাজার পরিবার পেল স্বপ্নের ঠিকানাঃ দৈনিক তাজা খবর। 

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের গৃহহীন-ভূমিহীন পরিবারগুলোকে ‘স্বপ্নের ঠিকানা’ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে আধা-পাকা বাড়ি উপহার দেয়া হচ্ছে। আজ শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২টি উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে এসব বাড়ি হস্তান্তর করেন শেখ হাসিনা।

এ সময় লাইভে সংযুক্ত ছিল- খুলনার ডুমুরিয়া উপজেলা, চাপাইনবাবগঞ্জ সদর, নীলফামারীর সৈয়দপুর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন। পাশাপাশি, দেশের সব উপজেলাই অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় ৯ লাখ মানুষকে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এ মাসে ৭০ হাজারের পাশাপাশি আগামী মাসে আরও ১ লাখ পরিবার বাড়ি পাবে।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

মুজিববর্ষ উপলক্ষে ৭০ হাজার পরিবার পেল স্বপ্নের ঠিকানাঃ দৈনিক তাজা খবর।

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love