দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
বিএনপির চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনঃ দৈনিক তাজা খবর।
চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন দেয়া হয়
একইসঙ্গে গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে গঠিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
বিএনপির চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনঃ দৈনিক তাজা খবর।
তথ্যসূত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট