দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

ড্রাইভার আব্দুল মালেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

ড্রাইভার আব্দুল মালেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকঃ দৈনিক তাজা খবর।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের গাড়িচালক আব্দুল মালেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ করে।

চলমান অনুসন্ধানে প্রাথমিকভাবে মালেক দম্পতির অস্বাভাবিক সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তারমধ্যে মলেকের স্ত্রীর নামে দক্ষিণ কামারপাড়ায় দুটি সাততলা বিলাসবহুল ভবন, ধানমন্ডির হাতিরপুল এলাকায় ৪.৫ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন এবং দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম আছে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়াস্থ ৪২ নম্বর বামনেরটেক হাজী কমপ্লেক্সের তৃতীয় তলার বাসা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের গাড়িচালক আব্দুল মালেককে গ্রেফতার করা হয়।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ বিডি প্রতিদিন/অনলাইন

 

Spread the love