রাঙামাটিতে পাগলি সন্তান প্রসব করেছে, বাবাকে খুঁজছে সবাইঃ দৈনিক তাজা খবর।

রাঙামাটিতে পাগলি সন্তান প্রসব করেছে, বাবাকে খুঁজছে সবাইঃ

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

রাঙামাটিতে পাগলি সন্তান প্রসব করেছে, বাবাকে খুঁজছে সবাইঃ দৈনিক তাজা খবর।

রাঙামাটিতে মানসিক ভারসাম্যহীন এক মহিলার গর্ভ থেকে জন্ম নিল ফুটফুটে এক কন্যা শিশু, রোববার (৬ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি হাসপাতালে এই মহিলার গর্ভে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তবে এই সন্তানের পিতা কে সেটা জানেন না কেউ। রাস্তার ধারে পড়ে থাকা ভারসাম্যহীন এই মহিলার গর্ভে শিশুর জন্ম নিয়ে এলাকায় কৌতূহল শুরু হয়েছে।

রাঙামাটির শহরের রিজার্ভ মুখ এলাকার রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন মানসিক ভারসাম্যহীন এই নারী। গত কয়েক মাস ধরে সে গর্ভবতী হয়েছে, এমনটা উপলব্ধি করতে পেরে এলাকাবাসী বিভিন্ন সময় খাবার দিতেন।

রোববার সকালে মহিলাটি রাস্তার মধ্যে ব্যথায় গড়াগড়ি শুরু করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে রাঙামাটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এক কন্যা শিশু জন্ম দেয়। বর্তমানে মা ও মেয়ে দুইজনেই সুস্থ আছেন। তবে নবাগত শিশুটির পিতা কে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। ভারসাম্যহীন এক নারীর সঙ্গে এই ধরনের বর্বর কর্মকাণ্ডে ক্ষোভ জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মঈন উদ্দীন সেন্টু বলেন, ভারসাম্যহীন এই মেয়েকে গত কয়েক মাস ধরে এলাকাবাসী খাবার দিচ্ছিল। পরে আজ (রোববার) সকালে প্রসব জনিত ব্যথা উঠলে হাসপাতালে নিয়ে যায়। এর পরে সে কন্যা সন্তান প্রসব করেছেন।

এদিকে পিতৃ পরিচয়হীন এই শিশুটিকে দত্তক নেয়ার জন্য হাসপাতালে শিশুটির দেখভাল করছেন এক নারী। তিনি জানান, আমার কোনও সন্তান নেই। এই কন্যা শিশুটিকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করতে চাই। আমি সরকারের কাছে এই কন্যাটির দায়িত্ব নেয়ার অনুরোধ জানাচ্ছি।

সমাজ সেবা অধিদপ্তরের রাঙামাটি জেলার উপ পরিচালক মো. ওমর ফারুক জানিয়েছেন, আমরা বিষয়টি জেনেছি। আপাতত হাসপাতালে মা ও বাচ্চা সেবা নেবেন। প্রচলিত আইন অনুযায়ী বাচ্চাটিকে দত্তক দেয়ার প্রক্রিয়া আমরা শুরু করবো।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ আরটিভি অনলাইন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *