রাজধানিতে নবজাতকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধারঃ দৈনিক তাজা খবর।

রাজধানীতে নবজাতকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধারঃ দৈনিক তাজা খবর।

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

রাজধানীতে নবজাতকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধারঃ দৈনিক তাজা খবর।

ঢাকার সাভারে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, রোববার দুপুরে সাভারের উত্তর রাজাশন এলাকার এক তিনতলা ভবন সংলগ্ন উন্মুক্ত জায়গা থেকে ওই শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছে পুলিশ। নিহত নবজাতকের বয়স দুই থেকে তিন দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল হাসান জানান, দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। “নবজাতকটি কার, আর কেন তাকে হত্যা করা হল তা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।”

ওই ভবনের মালিক মো. সাইজুদ্দিন বলেন, আমার বাড়িতে মাত্র তিনজন ভাড়াটিয়া। সকালে এক ভাড়াটিয়ার মেয়ে ভবনের নিচে দুই ভবনের মাঝের উন্মুক্ত স্থানে ওই নবজাতকের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেয়, “আমি এসে ভবনের এক পাশে পলিথিনে মোড়ানো মাথা এবং আরেক পাশে দেহ দেখতে পাই।”

তিনি বলেন, এ শিশুকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, ময়না তদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

রাজধানীতে নবজাতকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধারঃ দৈনিক তাজা খবর।

তথ্যসূত্রঃ বিড়িনিউজ২৪/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *