চট্রগ্রামে যুবলীগ নেতাকে মেরে ফেলার সন্ত্রাসীর হুমকি, প্রতিবাদে মানব বন্ধনঃ দৈনিক তাজা খবর

যুবলীগ নেতাকে মেরে ফেলার সন্ত্রাসীর হুমকি, প্রতিবাদে মানব বন্ধন

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

চট্রগ্রামে যুবলীগ নেতাকে মেরে ফেলার সন্ত্রাসীর হুমকি, প্রতিবাদে মানব বন্ধন।

চট্রগ্রামে যুবলীগ নেতাকে মেরে ফেলার সন্ত্রাসীর হুমকি, প্রতিবাদে মানব বন্ধনঃ দৈনিক তাজা খবর
হামলায় ঘর ভাংচুর দৃশ্য

যানা গেছে চট্রগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় চাঁদা না দেওয়ার কারনে প্রতি নিয়ত মিথ্যা মামলা সহ বহু হয়রানীর শিকার হচ্ছেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী মোটর চালক লীগ ও ছিন্নমুল যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন সাগর, প্রধানমন্ত্রী সহ প্রশাসনের কাছে সুবিচারের দাবিতে মানব বন্ধন করেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবলীগ নেতা আলামিন সাগর জানান যে গত ০৭ই নভেম্বর ২০২০ ইং তারিখে ভূমি দস্যু ও সন্ত্রাসীর একটি দল তাঁর কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করে এবং এই চাঁদা দিতে অস্বীকার করলে সেই সন্ত্রাসীরা উনার ক্রয়কৃত জায়গায় হামলা চালায় বলে উনি প্রকাশ করেছেন,

এই হামলায় সন্ত্রাসীরা উনার প্রহরীকে মারদর করে ভাংচুর ও লুটপাট করেছে বলে জানিয়েছেন এই যুবলীগ নেতা ।

তিনি আরও জানিয়েছেন যে যদি উনি কোন প্রতিবাদ করেন তাহলে উনাকে মেরে ফেলার হুমকি দেন এবং অস্ত্র মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলার হুমকিও দিয়ে থাকেন সন্ত্রাসীর দলটি, যুবলীগ নেতা আল-আমিন সাগর আরও প্রকাশ করেছেন যে গত কিছু দিন আগে বহদ্দারহাট ফ্লাইওভারের উপর সেলিম নামের এক ভ্যান চালক এক্সিডেন্ট করেন এই ব্যাপারটি স্থানীয় লোকজন ও ব্যবসায়ীগণ সহ সবাই জানেন কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন বায়েজিদ থানায় উনাকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে এবং উনাকে গ্রেপ্তার করে অস্ত্র মামলায় ফিটিং দেওয়ার পায়তারা চলছে বলে প্রকাশ করেন।

এই মানব বন্ধনের মাধ্যেম তিনি প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে সুবিচার দাবি করেন এবং উনি আরও জানান যে আমার মতো মানুষের যদি এরকম লাঞ্ছিত ও হয়রানীর শিকার হতে হয় তাহলে এদেশের সাধারণ নাগরিকগণ কোথায় যাবে, তাই উনার মতো আর কোন মানুষ যেন এরকম লাঞ্ছিত ও হয়রানির শিকার না হয় সেই জন্য এলাকার সবাইকে সর্তক এবং সচেতন থাকতে বলেছেন যুবলীগ নেতা আল-আমিন সাগর ।

চট্রগ্রামে যুবলীগ নেতাকে মেরে ফেলার সন্ত্রাসীর হুমকি, প্রতিবাদে মানব বন্ধনঃ দৈনিক তাজা খবর

প্রহরী কে আহত করে সন্ত্রাসীরা

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসুত্রঃ সোশ্যাল নেটওয়ার্ক

আমাদের সাথেই থাকুন , যখনই ঘঠনা তখনই জানুন সবার আগেই তাজা খবর এ চোখ রাখুন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *