কোটি টাকা জানালা দিয়ে ফেলে দিয়েছে রোহিঙ্গা দম্পতি, র‍্যাবের অভিযানঃ দৈনিক তাজা খবর

কোটি টাকা জানালা দিয়ে ফেলে দিয়েছে রোহিঙ্গা দম্পতিঃ র‍্যাব

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর

কোটি টাকা জানালা দিয়ে ফেলে দিয়েছে রোহিঙ্গা দম্পতি, র‍্যাবের অভিযান।

রোববার নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান।  

গ্রেপ্তার শওকত ইসলাম (৩২) ও মোরজিনা বেগম (২৮) মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বলে জানিয়েছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তুষার বলেন, মাদক বেচাকেনার অভিযোগ পেয়ে রোববার চান্দগাঁও আবাসিক এলাকার বি- ব্লকের ওই বাসায় অভিযানে যায় তাদের একটি দল। 

“বাসার দরজা খুলতে বলার সাথে সাথে তারা জানালা দিয়ে নিচে টাকা ফেলে দেওয়ার চেষ্টা করে। নিচে দাঁড়ানো র‌্যাব সদস্যরা বিষয়টি দেখে ফেলে। পরে ঘরে ঢুকে আরো কিছু টাকা উদ্ধার করা হয়।”

সব মিলিয়ে ওই বাসা থেকে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় বলে জানান তুষার। তিনি বলেন, “টাকা নিচে ফেলে দেওয়ার পাশাপাশি তারা ইয়াবাগুলো নিজেদের শরীরে লুকিয়ে ফেলে। পরে তল্লাশি করে ৫ হাজার ৩০০ ইয়াবা পাওয়া যায়।”

এই রোহিঙ্গা দম্পতি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ইয়াবা বিক্রি করে আসছিল জানিয়ে তুষার বলেন, “মিয়ানমারে তাদের একটি চক্র আছে, সেখান থেকে শওকত বাংলাদেশে ইয়াবা এনে বিক্রি করে। যে টাকা সেখানে পাওয়া গেছে, তা ইয়াবা বিক্রি থেকে পাওয়া বলে তারা জানিয়েছে।” গ্রেপ্তার রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক এবং অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।

ফেসবুকে খবর পড়তে দৈনিক তাজাখবর ক্লিক করুন

তথ্যসুত্রঃ বিডি-নিউজ/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *