সাকিব আল হাসান আইসিসি র‌্যাংকিংয়ে ফিরছেন

সাকিব আল হাসান আইসিসি র‌্যাংকিংয়ে ফিরছেন

খেলাধুলা বাংলাদেশ

দৈনিক তাজা খবর

গত বছরের ২৯ অক্টোবর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর আরোপিত হয় আইসিসির নিষেধাজ্ঞা। সেদিনই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলা হয়। গত ২৯ অক্টোবর উঠে গেছে সাকিবের উপর থেকে উঠে গেছে সেই নিষেধাজ্ঞা। তাই আবারো র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তার নাম।

নিষেধাজ্ঞার আগে সাকিব ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে থাকার স্বাদ নিয়েছেন সাকিব। দীর্ঘ সময় সব ফরম্যাটেরই শীর্ষ অলরাউন্ডার ছিলেন। বাকি সময়ও কোনো না কোনো ফরম্যাটে শীর্ষেই ছিলেন। নিষেধাজ্ঞার আগেও একদিনের ক্রিকেটে তিনি ছিলেন শীর্ষ অলরাউন্ডার।

আইসিসি যখনই তাদের পরবর্তী হালনাগাদকৃত র‌্যাংকিং প্রকাশ করবে, তখনই র‌্যাংকিংয়ে থাকবে সাকিবের নাম।
সাধারণত প্রতিটি সিরিজের পর র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। পাকিস্তানে স্বাগতিক দলের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। সেই হিসেবে আজ হালনাগাদ হতে পারে আইসিসির ওয়ানডে র‌্যাংকিং। তাই আজই সাকিব ফিরতে পারেন র‌্যাংকিং টেবিলে।

সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

 

তথ্যসুত্রঃ কালের কন্ঠ/ইন্টারনেট

Spread the love